Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দলের আরো দুই বড় নেতা।

পাকিস্তানের সংবাদপত্র ডন অনলাইনের খবরে বলা হয়েছে, তাদের লংমার্চ ওয়াজিরাবাদে গেলে সেখানে তারা গুলিবিদ্ধ হয়েছেন।

পিটিআই নেতা ফারুক হাবিব জানিয়েছেন, এ ঘটনায় সিনেটর ফয়সাল জাবেদও আহত হয়েছেন। লংমার্চে তাদের বহনকারী গাড়িতে গুলি চালালে তারা আহত হন।

ইমরান খানের পায়ে গুলি লেগেছে।

সন্দেহভাজন হামলাকারীকে উদ্ধারের কথা জানিয়ে পাকিস্তানের অপর গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

খবরে আরো প্রকাশ, সিনেটর ফয়সাল জাভেদ জানিয়েছেন, হামলায় একজন পিটিআই-কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।

একটি বেসরকারি টিভি চ্যানেলকে দলের অপর নেতা ফাওয়াদ চৌধুরী বলেছেন, এটি একটি ‘লক্ষ্যস্থির করা আক্রমণ’ ছিল। ইমরান খানের পায়ে গুলি লেগেছে। এ ঘটনায় আহমদ ছাত্তা ও ফয়সাল জাভেদসহ আরো তিনজন আহত হয়েছেন।

পিটিআইর লংমার্চের সপ্তম দিনে আজ বৃহস্পতিবার ওয়াজিরাবাদে এ ঘটনা ঘটলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য