Sunday, October 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদিতে নকল হামলার ভিডিও প্রকাশ করল ইরানি বাহিনী

সৌদিতে নকল হামলার ভিডিও প্রকাশ করল ইরানি বাহিনী

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংযুক্ত একটি টেলিগ্রাম চ্যানেল সৌদি আরবের তেল স্থাপনায় কৃত্রিম হামলার ভিডিও প্রকাশ করেছে। গতকাল বুধবার এমন সময় ভিডিওটি প্রকাশ পেল যখন যুক্তরাষ্ট্র সৌদির বিরুদ্ধে ইরানের হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

সাড়ে তিন লাখেরও বেশি সদস্যের আইআরজিসি অধিভুক্ত টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিওটিতে সৌদি আরামকো তেল কম্পানির স্থাপনার বিরুদ্ধে একটি কৃত্রিম ড্রোন হামলা দেখানো হয়েছে।

এর আগে মঙ্গলবার হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, সৌদি আরবের বিরুদ্ধে ইরানের হুমকি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার এক প্রতিবেদনে প্রথম জানায়, সৌদি আরব ইরানের কাছ থেকে আসন্ন হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগ করেছে।

অন্যদিকে বুধবার ইরান বলেছে, সৌদি আরবের বিরুদ্ধে ইরানি হুমকির খবর ‘ভিত্তিহীন অভিযোগ’।

আইআরজিসির প্রধান কমান্ডার হোসেইন সালামি শনিবার সৌদি আরবের বিরুদ্ধে হুমকি জারি করে বলেছেন, ‘সাবধান থাকুন, আমরা আপনার জন্য আসব। ’ তিনি রিয়াদকে ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের জন্য দায়ী করেছেন।

১৭ অক্টোবর সালামি সৌদি আরবকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার এবং তার গণমাধ্যম দিয়ে ইরানি যুবকদের ‘উসকানি’ দেওয়ার জন্য অভিযুক্ত করেন। তিনি এসব কর্মকাণ্ড থেকে সৌদিকে ‘সাবধানে থাকতে’ সতর্ক করেছেন।

১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সী মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর কারণে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং শাসক পরিবর্তনের আহ্বান জানিয়েছে।

অসলোভিত্তিক অধিকার গোষ্ঠী ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) বুধবার জানিয়েছে, চলমান এই বিক্ষোভে ৪০ শিশু, ২৪ জন নারীসহ কমপক্ষে ২৭৭ জন নিহত হয়েছে। এদিকে খামেনি এই বিক্ষোভের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো বিদেশি শক্তিকে দায়ী করেছেন। সূত্র : আল অ্যারাবিয়া

ভিডিওটি দেখুন……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য