Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকার্গিলের জামিয়া মসজিদে বিধ্বংসী আগুন, উদ্ধারে সেনাবাহিনী

কার্গিলের জামিয়া মসজিদে বিধ্বংসী আগুন, উদ্ধারে সেনাবাহিনী

বিধ্বংসী আগুনে পুড়ল ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের কার্গিল জামিয়া মসজিদ। বুধবার সন্ধ্যায় আগুন লাগে দ্রাস এলাকার ওই মসজিদে। মুহূর্তের মধ্যে আগুন শিখা গ্রাস করে গোটা মসজিদ চত্বর। এতে মসজিদের দু’টি তলা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তবে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মসজিদে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেনাবাহিনী ও স্থানীয় বাসিন্দারাও। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনো স্পষ্ট নয়।

কার্গিলের চিফ এক্সিকিউটিভ কাউন্সিলর (সিইসি) ফিরোজ আহমেদ খান বলেন, ‘পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি পাঠানো হয়েছিল। তবে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করে সেনাবাহিনীই। মসজিদের একেবারে উপরের দু’টি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য