Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeযুগ জিজ্ঞাসাপ্রশ্ন: তকদীর যদি সত্য হয়, তাহলে কি আমল বৃথা নয়?

প্রশ্ন: তকদীর যদি সত্য হয়, তাহলে কি আমল বৃথা নয়?

না। তকদীর সত্য এবং তদবীরও সঠিক। বান্দা নিজ এখতিয়ারে ভাল-মন্দ কর্ম করে। আর মহান আল্লাহ সেই বান্দা ও তাঁর কর্মের সৃষ্টিকর্তা। বান্দার ভাগ্যে যা লেখা থাকে, তা তাঁর জন্য সহজ হয়ে যায়। মহান আল্লাহ বলেছেন,
অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্নমুখী। সুতরাং যে দান করে ও আল্লাহকে ভয় করে এবং সৎ বিষয়কে সত্যজ্ঞান করে। অচিরেই আমি তাঁর জন্য সুগম করে দেব (জান্নাতের) সহজ পথ। পক্ষান্তরে যে কার্পণ্য করে ও নিজেকে স্বয়ংসম্পূর্ণও মনে করে। আর সৎ বিষয়কে মিথ্যাজ্ঞান করে, অচিরেই তাঁর জন্য আমি সুগম ক’রে দেব (জাহান্নামের) কঠোর পরিণামের পথ। (লাইলঃ ৪-১০)
আর মহানবী (সঃ) বলেছেন,
“তোমরা কাজ ক’রে যাও। যেহেতু যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে, তাঁর জন্য তা সহজ ক’রে দেওয়া হবে। ২২

২২ (বুখারী ৪৯৪৯, মুসলিম ৬৯০৩ নং)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য