Tuesday, June 2, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপশ্চিমতীরে সীমালঙ্ঘন করছে ইসরাইল

পশ্চিমতীরে সীমালঙ্ঘন করছে ইসরাইল

জাতিসঙ্ঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার সমন্বয়কারী টোর ওয়েন্সল্যান্ড সোমবার হুঁশিয়ারি দিয়েছেন যে পশ্চিমতীরে ইসরাইল সীমালঙ্ঘন করছে।

তিনি নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে বলেন, সম্প্রতি অবরুদ্ধ পশ্চিমতীর এবং ইসরাইলে সহিংসতার মাত্রা অনেক বেড়ে গেছে। ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে ইসরাইল। পাল্টা আক্রমণ করছে ফিলিস্তিনিরা। অস্ত্রের ব্যবহার বেড়েছে। এছাড়া বসতিস্থাপন সংশ্লিষ্ট সহিংতাও বেগে গেছে। এর ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভাগ পোহাতে হচ্ছে। তাই দেশ দুটিকে দ্বন্দ্বের সমাধানের জন্য রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান জানান তিনি।

টোর ওয়েন্সল্যান্ড বলেন, ‘সাধারণ মানুষকে হামলার শিকার বানানো কোনোভাবেই মেনে নেয়া যায় না। সহিংসতা বন্ধ করতে হবে। কারণ বর্তমান অবস্থা কারো জন্য স্থিতিশীল ও নিরাপদ নয়।’

নিরাপত্তা পরিষদে বৈঠকের পর জাতিসঙ্ঘে ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মনসুর তার দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

সূত্র : মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য