Tuesday, June 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকাবা প্রাঙ্গনে ৪ ভাষায় মুসল্লিদের নির্দেশনা দেন এই নিরপত্তা কর্মী

কাবা প্রাঙ্গনে ৪ ভাষায় মুসল্লিদের নির্দেশনা দেন এই নিরপত্তা কর্মী

কাবা প্রাঙ্গনের নিরপত্তা কর্মী হিসাম আর-রিফাঈ। তিনি তার ভাষাগত যোগ্যতা দিয়ে সহকর্মীদের মাঝে বিস্ময় সৃষ্টি করেছেন। তিনি মোট চারটি ভাষা জানেন এবং সেগুলো দিয়ে মুসল্লি ও ওমরাহযাত্রীদের দিকদির্দেশনা দেন।

সোমবার সৌদি সংবাদমাধ্যম আলআরাবিয়া জানায়, হিসাম আর-রিফাঈ মসজিদুল হারামে সমাগত মুসল্লিদের সাথে কথাবার্তা বলতে বলতে ও অনুশীলন করে এই ভাষাগুলো আয়ত্ম করেছেন।

‘চারটি ভাষা শেখার পর এখন আমি খুব সহজেই মুসল্লিদের ইবাদত ও আসা-যাওয়ার সময় নানারকম দিকনির্দেশনা দিতে পারি’ বললেন নিরাপত্তা কর্মী হিসাম।

আলআরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে হিসাম রিফাঈ মসজিদুল হারামে তার পাঁচ বছরের অভিজ্ঞতা ও নিজের অনুভূতি জানিয়ে আরো বলেন, ‘এটি আল্লাহর অনেক বড় একটি নেয়ামত যে, তিনি আমাকে বিভিন্ন দেশের মুসল্লিদের আলাদা আলাদাভাবে খেদমত ও সেবা করার সুযোগ দানে সম্মানিত করেছেন। এর মাধ্যমে আমি আল্লাহর মেহমানদের সেবক হতে পারছি- এটিকে আমি অনেক বড় সম্মান বিবেচনা করি।’

নিরাপত্তা অফিসার হিসাম আর-রিফাঈর বিভিন্ন জাতিসত্তার মুসল্লিদের দিকনির্দেশনা দেয়া সংক্রান্ত একটি ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে- মসজিদুল হারামে সমাগত একেক দেশের মানুষকে একেক ভাষায় নির্দেশনা দিচ্ছেন তিনি এবং তাদেরকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে সহায়তা করছেন।

সূত্র : আলআরাবিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য