Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদি সরকারের শিক্ষাবৃত্তি চালু

সৌদি সরকারের শিক্ষাবৃত্তি চালু

সৌদি সরকারের ‘দ্য কাস্টডিয়ান অব দ্য টু হলি মসকো’ স্কলারশিপ প্রগ্রামের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আবেদন গ্রহণ শুরু হয়েছে। গত রবিবার (৪ নভেম্বর) থেকে আবেদন প্রক্রিয়া চালু করে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের ৫ মে পর্যন্ত তা চলবে। সৌদি বার্তা সংস্থা এসপিএ সূত্রে আল-আরাবিয়া এ তথ্য জানায়।

শিক্ষা মন্ত্রণালয়ের স্কলারশিপ বিভাগের সহকারী সচিব ড. আমাল শুকাইর জানান, সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নে যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমানের উদ্যোগে স্কলারশিপ প্রগ্রাম চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে গুরুত্বপূর্ণ বিষয়ে পড়ার সুযোগ পাবে। প্রগ্রাম সম্পর্কে বিস্তারিত জেনে আল-রুওয়াদ, ইমদাদ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ও ওয়াইদসহ মোট চারটি ক্যাটাগরির একটি নির্বাচন করে আবেদন করতে হবে।

https://moe.gov.sa/scholarship-program/index.html লিংকে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।

সূত্র : আল-আরাবিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য