Monday, August 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপশ্চিম তীরে ইসরাইলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরে ইসরাইলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন নগরী সীমানায় ইসরাইলি বাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে।

বৃহস্পতিবার এ হামলা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘আজ ভোরে জেনিনে ইসরাইলি বাহিনীর আগ্রাসন চলাকালে তাদের বন্দুক হামলায় তিনজন নিহত হয়।’

ইসরাইলি সামরিক বাহিনী জেনিনে তাদের সর্বশেষ অভিযানের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে ইসলামিক জিহাদ (আইএস) উগ্রবাদী গ্রুপ বৃহস্পতিবার জানায়, তাদের যোদ্ধারা জেনিনে ইসরাইলি বাহিনীর সাথে ‘ভয়াবহ সংঘর্ষে’ জড়িয়ে পড়েছিল।

এ বছর পশ্চিম তীর, ইসরাইল ও সঙ্ঘাতপূর্ণ জেরুজালেম নগরীতে সহিংসতা বেড়ে যেতে দেখা যাচ্ছে। এর ফলে চলতি বছরের এখন পর্যন্ত কমপক্ষে ১৫০ ফিলিস্তিনি ও ২৬ ইসরাইলি নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষ চলাকালে জেনিনে প্রাণ হারায়। আবার তাদের মধ্যে ১২ বছর বয়সের শিশু ও ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক আবু আকলে রয়েছেন।

১৯৬৭ সালে ছয় দিনের এক যুদ্ধের পর থেকেই ইসরাইলি বাহিনী পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে।

সূত্র : এএফপি, বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য