Monday, August 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর১ বৈঠকে নির্ভুলভাবে সম্পূর্ণ কুরআন শোনালেন মিসরীয় তরুণী

১ বৈঠকে নির্ভুলভাবে সম্পূর্ণ কুরআন শোনালেন মিসরীয় তরুণী

এক বৈঠকে প্রসিদ্ধ দুইটি বর্ণনায় সম্পূর্ণ কুরআন শোনানোর কীর্তি গড়লেন মিসরীয় এক তরুণী। সংশ্লিষ্ট শিক্ষা কমিটির সামনে নির্ভুলভাবে যে দু’টি বর্ণনায় তিনি কুরআন শুনিয়েছেন, তা হলো- হাফস ও শু’বাহর বর্ণনা।

বৃহস্পতিবার আলজাজিরা ও মিসরাউয়ি বিষয়টি নিশ্চিত করে।

ওই তরুণীর নাম ইসরা ইমাদুদ্দীন। তার বাড়ি মিসরের কেনা গভর্নরেটে।

দিনব্যাপী কুরআন শুনিয়ে দক্ষতা প্রামাণের পর তাকে আনুষ্ঠানিক ইজাজত ও প্রশংসাপত্র দেয়া হয়েছে।

ইসরা ইমাদুদ্দীনের কুরআন পাঠ অনুষ্ঠানে দেশটির খ্যাতিমান কারীরা উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনন্য এই কীর্তির কারণে ইতোমধ্যে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + 19 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য