Monday, May 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর২০২৩ সালে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী নোয়াকচোট

২০২৩ সালে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী নোয়াকচোট

২০২৩ সালের জন্য মৌরিতানিয়ার নোয়াকচোট শহরকে মুসলিম বিশ্বের সাংস্কৃতি রাজধানী নির্বাচন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার (৬ জানুয়ারি) শহরের কনফারেন্স প্যালেসে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ ওয়ালাদ আলশেখ আল-গাজওয়ানিসহ বিভিন্ন মুসলিম দেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রীরা। ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (আইসিইএসসিও) এই সাংস্কৃতিক আয়োজনে প্রাচীন পাণ্ডুলিপি, ক্যালিগ্রাফি ও তালিকাভুক্ত ইসলামী ঐতিহ্যের প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে মৌরিতানিয়ার সংস্কৃতিবিষয়ক মুহাম্মদ ওয়ালাদ আসবিদাত বলেন, ‘নোয়াকচোট শহরকে ইসলামী বিশ্বের সংস্কৃতির রাজধানী হিসেবে ঘোষণার মাধ্যমে মৌরিতানিয়ার সংস্কৃতি ও ইসলামের সুস্পষ্ট চিত্র উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে। এই দেশের চিংগুয়েটি, টিচিট, লাতাহ, আদানসহ ঐতিহ্যবাহী শহরগুলোর জ্ঞান প্রসারে ঐতিহাসিক ভূমিকা আছে। এই দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি গ্রন্থাগারে অসংখ্য দুর্লভ পাণ্ডুলিপির ভাণ্ডার আছে, যা এই অঞ্চলের সাংস্কৃতিক সমৃদ্ধির প্রতীক এবং এখানকার নান্দনিক স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত। এর মাধ্যমে মুসলিম বিশ্বের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগ ও যৌথ বিনিয়োগের ক্ষেত্র তৈরি করবে।’

এদিকে আইসিইএসসিওর মহাপরিচালক সালেম বিন মুহাম্মাদ আল-মালিক বলেন, ‘সার্বিকভাবে কবিতা, সাহিত্য ও আইনশাস্ত্রে মৌরিতানিয়ার ঐতিহ্য ও গৌরব আছে। এ কারণে ২০২৩ সালের জন্য নোয়াকচোট শহরকে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক শহর করা হয়েছে। মুসলিম বিশ্বের ঐতিহ্যবাহী স্থান ও সাংস্কৃতিক উপাদানগুলো সংরক্ষণ ও মূল্যায়ন করতেই আইসিইএসসিও প্রতিবছর সাংস্কৃতিক রাজধানী ঘোষণা দিয়ে থাকে। এর মাধ্যমে বছরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে সংস্থার পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়।’

সূত্র : আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য