Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরভারতের রাষ্ট্রপতি ভবনের মোগল গার্ডেনের নাম বদলে করা হলো অমৃত উদ্যান

ভারতের রাষ্ট্রপতি ভবনের মোগল গার্ডেনের নাম বদলে করা হলো অমৃত উদ্যান

ভারতে রাষ্ট্রপতি ভবনের মোগল গার্ডেনের নামবদল পরিবর্তন করা হয়েছে। শনিবার ভারত সরকার মোগল গার্ডেনের নতুন নাম দিয়েছে ‘অমৃত উদ্যান’। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘অমৃত মহোৎসব’ পালন করছে মোদি সরকার। ওই উপলক্ষকে সামনে রেখেই মোগল গার্ডেনের নতুন নামকরণ করা হয়েছে।।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডেপুটি প্রেস সচিব নবিকা গুপ্ত বলেন, “স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করা হচ্ছে। তার সঙ্গে মিলিয়েই দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনের বাগানকে অমৃত উদ্যান নাম দিলেন।”

রাষ্ট্রপতি দ্রৌপদী রোববার এই অমৃত উদ্যানের উদ্বোধন করবেন। ৩১ জানুয়ারি থেকে ২৬ মার্চ, দু’মাস জনসাধারণের প্রবেশের জন্য খোলা থাকে রাষ্ট্রপতি ভবনের বাগান। ওই সময় বাগানে মরসুমি ফুল ফোটে। তা দেখতে ভিড় জমান বহু মানুষ। নবিকা জানিয়েছেন, দু’মাস জনসাধারণের জন্য এই বাগান খোলা থাকবে। পাশাপাশি বিশেষ কেউ কেউ যাতে সারা বছর এই বাগান দেখতে আসতে পারেন, সেই নিয়েও পরিকল্পনা করছে সরকার। বিশেষভাবে সক্ষম এবং কৃষকদের এই সুযোগ দেয়ার কথা ভাবছে সরকার।

১৫ একর জমির উপর রয়েছে এই বাগান। কাশ্মিরের মোগল গার্ডেন, তাজমহলের সামনের বাগান থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এটি। প্রাচীন ভারত এবং পারস্যের ছবিগুলোতে যেমন বাগান দেখা যেত, তারও প্রভাব রয়েছে এই বাগানে। বিভিন্ন আকারের বাগান রয়েছে রাষ্ট্রপতি ভবন চত্বরে। কোনোটি আয়তাকার, কোনওটি গোল। সব মিলিয়েই নাম মোগল গার্ডেন। যার বর্তমান নাম করা হয়েছে অমৃত উদ্যান।

রাষ্ট্রপতি ভবনের ওয়েবসাইটে যদিও অমৃত উদ্যানের পাশাপাশি পুরনো নাম মোগল গার্ডেনও উল্লেখ করা রয়েছে। ওয়েবসাইটে আরো বলা হয়েছে, ‘এত দিন প্রতি বছর ফেব্রুয়ারি এবং মার্চে উদ্যান উৎসবের সময় জনসাধারণের জন্য খোলা হতো এই বাগান। এখন জনসাধারণের জন্য আগস্ট থেকে মার্চ পর্যন্ত খোলা থাকবে এই বাগান।’

এর আগে বহু ইমারত, রাস্তা, স্টেশন এমনকি শহরের নাম বদলেছে মোদি সরকার। সেগুলোর পুরনো নামের সাথেজড়িয়ে ছিল মোগল জামানা। উত্তরপ্রদেশের মোগলসরাই স্টেশনের নাম বদলে হয়েছে দীনদয়াল উপাধ্যায়। দিল্লির রাজপথের নাম হয়েছে কর্তব্যপথ। ইলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ। সেই নিয়ে সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য