Thursday, June 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাংলাদেশ থেকে ১১৩৫ সেনা নিয়োগ দেবে কাতার

বাংলাদেশ থেকে ১১৩৫ সেনা নিয়োগ দেবে কাতার

মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন জানিয়েছেন, বাংলাদেশ থেকে ১১৩৫ জন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য নিয়োগ দেবে কাতার। এমন বিধান রেখে বাংলাদেশ ও কাতারের মধ্যে একটি চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।

মাহবুব হোসেন বলেন, মন্ত্রিসভার বৈঠকে ওএমএস ব্যবস্থাপনার ঘাটতি সরকারের নজরে এসেছে। এই ঘাটতির উন্নতি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। এরই অংশ হিসেবে কার্ডের মাধ্যমে ওএমএস দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধন আইন ২০২৩ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য