Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইন্দোনেশিয়ায় তেলের ডিপোতে আগুন, নিহত ১৭

ইন্দোনেশিয়ায় তেলের ডিপোতে আগুন, নিহত ১৭

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উত্তরাঞ্চলের তানাহ মেরাহ এলাকায় বড় একটি তেলের ডিপোতে আগুন লেগেছে। এ ঘটনায় দুই শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

এপি, টাইমস অব ইন্ডিয়া, আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর জাকার্তার তানাহ মেরাহ পাড়ার ঘনবসতিপূর্ণ একটি এলাকার কাছে রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি পেরটামিনা পরিচালিত একটি ডিপোয় শুক্রবার আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার দিকে ছড়িয়ে পড়া আগুন রাত সাড়ে ১০টায় নিয়ন্ত্রণে আসে। এটি নিয়ন্ত্রণে কাজ করছেন অন্তত ২৬০ জন দমকলকর্মী এবং ৫২টি দমকল ইঞ্জিন। 

অগ্নিকাণ্ডস্থলের আশপাশের বাড়িঘর থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

জাকার্তার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের প্রধান সত্রিয়াদি গুনাওয়ান বলেছেন, আবাসিক এলাকাটিতে বসবাসকারী লোকজনকে এখনো সরানো হচ্ছে। কাছাকাছি একটি গ্রামের হল ও মসজিদে রাখা হচ্ছে তাদের।

তিনি জানিয়েছেন, আগুনের কারণে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে এবং এরপর দ্রুত আবাসিক ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের জখম গুরুতর।

পেরটামিনার এরিয়া ম্যানেজার ইকো ক্রিস্টিয়াওয়ান বলেছেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভারী বৃষ্টির মধ্যে একটি পাইপলাইন ফেটে গেলে আগুন ছড়িয়ে পড়ে। সম্ভবত বজ্রপাতের কারণে পাইপটি ফেটে গিয়েছিল।’

ইন্দোনেশিয়ার জ্বালানি চাহিদার প্রায় ২৫ শতাংশ সরবরাহ করা হয় এই ডিপো থেকে। তবে অগ্নিকাণ্ডের কারণে তেল-গ্যাস সরবরাহে কোনো সমস্যা হবে না বলে দাবি করেছেন ক্রিস্টিয়াওয়ান।

ভয়াবহ আগুনে ক্ষয়ক্ষতির জন্য ক্ষমা চেয়েছেন পেরটামিনার প্রধান নির্বাহী নিক উইদ্যওয়াতি। ভবিষ্যতে অনুরূপ ঘটনা যেন ফের না ঘটতে পারে, সেদিকে খেয়াল রাখার কথা জানিয়েছেন তিনি।

এদিকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি বিষয়ক মন্ত্রী এরিক থোহির পেরটামিনাকে অগ্নিকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা করার নির্দেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য