Sunday, July 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাংলাদেশে চীন, সৌদি ও ভূটান আরো বেশি বিনিয়োগে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে চীন, সৌদি ও ভূটান আরো বেশি বিনিয়োগে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সৌদি আরব, চীন ও ভূটানকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র উল্লেখ করে বলেছেন, এসব দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশের এনার্জি, এগ্রোবেজড ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং ও অবকাঠামো উন্নয়ন খাতে আরো বেশি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলমান বাংলাদেশ বিজনেস সামিটে যোগদানকৃত সৌদি আরব, চীন ও ভূটানের বাণিজ্যমন্ত্রীর সাথে আলাদাভাবে মতবিনিম শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন খুবই লাভজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের বিভিন্ন আকর্ষণীয় স্থানে এক শ’টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। বেশ কয়েকটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। দেশীয় প্রতিষ্ঠানসহ পৃথিবীর বিভিন্ন দেশ এখানে বিনিয়োগের জন্য এগিয়ে এসেছে, আরো বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে।

বাংলাদেশ সরকার বিনিয়োগের জন্য বেশ কিছু সুযোগ-সুবিধা প্রদান করছে উল্লেখ করে টিপু মুনশি বলেন, ‘বিশেষ করে বিনিয়োগের আনুষ্ঠানিকতা সহজ করেছে। এ বিষয়গুলো তাদের কাছে তুলে ধরেছি। সৌদি আরব এবং চীন বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।’

বাণিজ্যমন্ত্রী প্রথমে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আব্দুল্লাহ আলকাসাবি’র সাথে মতবিনিময় করেন। এ সময় সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এনার্জি খাতে বিনিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

এছাড়া, বাংলাদেশের এগ্রিকালচার এবং ফুড সেক্টরে বিনিয়োগের সুযোগ রয়েছে। সৌদি আরবের বিনিয়োগকারীরা সবদিক বিবেচনা করে আলাপ-আলোচনার মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ করবে।

টিপু মুনশি এরপর চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড’র জাং শাওগাং এর সাথে মতবিনিময় করেন।

এ সময় চীনের বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ চীনের চতুর্থবৃহৎ ব্যবসায়িক অংশীদার। বাংলাদেশে চীনের অনেক বিনিয়োগ রয়েছে। চীন বাংলাদেশের উন্নয়নের অংশীদার। বাংলাদেশের এনার্জি, এগ্রোবেজড ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং এবং অবকাঠামো খাতে আরো বিনিয়োগের সুযোগ রয়েছে। চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে আরো বিনিয়োগ করতে আগ্রহী।
সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য