Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরচীনে তেল রফতানিতে সৌদি আরবকে টপকে গেল রাশিয়া

চীনে তেল রফতানিতে সৌদি আরবকে টপকে গেল রাশিয়া

চলতি বছরের প্রথম দুই মাসে চীনে তেল রফতানিতে সৌদি আরবকে টপকে গেছে রাশিয়া। চীনের সরকারি তথ্য অনুযায়ী, রাশিয়াই এখন চীনের শীর্ষ তেল রফতানিকারক।

অবশ্য এর কারণ হলো, নিষেধাজ্ঞায় থাকা রাশিয়া কম মূল্যে তেল রফতানি করায় চীনা ক্রেতারা সে সুযোগটি লুফে নিয়েছেন।

চীনের কাস্টমস প্রশাসনের সোমবার প্রকাশ করা তথ্যে জানা গেছে, চলতি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সর্বমোট ১৫.৬৮ মিলিয়ন টন তেল চীনে রফতানি করেছে রাশিয়া। প্রতিদিন গড়ে এর পরিমাণ প্রায় ১.৯৪ মিলিয়ন ব্যারেল। গত বছর গড়ে ছিল ১.৫৭ মিলিয়ন ব্যারেল। সেই হিসাবে ২৩.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত বছর রাশিয়া ছিল চীনের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল রফতানিকারক। গত বছর তাদের রফতানির পরিমাণ ছিল ৮৬.২ মিলিয়ন টন।

অপরদিকে, গত দুই মাসে সৌদি আরব চীনে অপরিশোধিত তেল রফতানি করেছে ১৩.৯২ মিলিয়ন টন। প্রতিদিনের গড়ে যা দাঁড়ায় ১.৭২ মিলিয়ন ব্যারেল।

২০২২ সালে সৌদি আরব ছিল চীনের শীর্ষ তেল রফতানিকারক। সে বছর তারা তেল রফতানি করেছে ৮৭.৪৯ মিলিয়ন টন। প্রতিদিনের গড় হার ১.৭৫ মিলিয়ন ব্যারেল।

ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা বিশ্ব। ফলে ক্রেতারা মুখ ফিরিয়ে নেয়ায় আন্তর্জাতিক বাজারের রেকর্ড পরিমাণ কম দামে তেল বিক্রি করতে হচ্ছে মস্কোকে।

পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে চীনা তেল পরিশোধনকারী কোম্পানিগুলো তেল আমদানিতে মধ্যস্ততাকারীদের ব্যবহার করছে।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য