Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসউদী নাগরিক হবার সুযোগ

সউদী নাগরিক হবার সুযোগ

সউদী আরব বিদেশীদের জন্য নাগরিকত্বের ব্যবস্থা করতে তাদের আইনে সংশোধনী এনেছে। প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান চলতি বছরের প্রথম দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাব করা একই আইনে সম্মতি দিয়েছেন! সিদ্ধান্তের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে মক্কা আল-মুকাররামার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে। সংশোধনী অনুযায়ী, সউদী মা ও বিদেশী বাবার সন্তান কয়েকটি শর্তের অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। শর্তগুলো হচ্ছে : তাদের অবশ্যই ১৮ বছরের বেশি বয়সের হতে হবে, আরবি ভাষায় অনর্গল কথা বলার যোগ্যতা থাকতে হবে, আচার-আচরণে অবশ্যই ভালো হতে হবে, এবং ছয় মাসের বেশি কারাদ-ে দ-িত হতে পারবে না। উল্লেখ্য, সউদী বাবার সন্তানরা স্বয়ংক্রিয়ভাবেই দেশটির নাগরিকত্ব পেতে পারে। নতুন আইনের ব্যাপারে কয়েকজন সমালোচক বলেছেন, এর ফলে সউদী নারীদের তাদের বিদেশী স্বামীর সন্তানদের নাগরিকত্ব পেতে অনেক কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হবে। মিডল ইস্ট মনিটর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য