Thursday, June 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফের লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফের লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরেক বাংলাদেশি নিহত হয়েছেন। ভারতীয় গরু পারাপার করতে গিয়ে রবিউল ইসলাম (৫৫) নামে নিহত ওই বাংলাদেশি পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকার চেনু মিয়ার পুত্র।


আজ রোববার ভোর রাতে ওই উপজেলার জগৎবেড় ইউনিয়নের শমসেরনগর বেলবাড়ি সীমান্তে ৮৬৪ নং সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। এ সময় শহিদুল ইসলাম নামে অপর এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন।


সীমান্তবর্তী লোকজন জানান, ওই সীমান্ত দিয়ে রবিউল ইসলাম ও শহিদুল ইসলামসহ ৫/৭ জন বাংলাদেশি ভারতীয় গরু পারাপার করতে যায়। এ সময় ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ বিএসএফ ব্যাটলিয়নের চুঙ্গারখাতা ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করেন। ওই গুলিতে রবিউল ইসলাম ঘটনাস্থলে নিহত হন এবং শহিদুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় তাদের অন্য সঙ্গীরা ওই দুই জনকে নিয়ে পালিয়ে আসেন। পরে রবিউল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। শহিদুল ইসলাম রংপুরে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।


পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির মরদহ পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য