Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাহরাইনের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করল কাতার

বাহরাইনের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করল কাতার

বাহরাইনের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দিয়েছে কাতার। বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে কাতার ও বাহরাইনের প্রতিনিধি দল বৈঠকে মিলিত হয়েছে। সেখানে তারা দু’দেশের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং উপসাগরীয় দেশগুলোর ঐক্য ও সংহতি বাড়ানোর পারস্পরিক আগ্রহ থেকে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

সূত্রে বলা হয়, জাতিসঙ্ঘের সনদের নীতি ও ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা চুক্তি অনুযায়ী দু’দেশের মাঝে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার কাতার ও বাহরাইনের প্রতিনিধি দল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) জেনারেল সেক্রেটারিয়েটের সদর দফতরে দ্বিতীয়বারের মতো বৈঠক করে। সেখানে তারা যৌথ আইন কমিটি ও যৌথ নিরাপত্তা কমিটির প্রথম বৈঠকের ফলাফল পর্যালোচানা করে এ সিদ্ধান্তে উপনীত হয়।

সূত্র : রয়টার্স, কাতার নিউজ অ্যাজেন্সি ও আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 7 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য