Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবিশ্বখ্যাত আরবি ক্যালিগ্রাফারের ইন্তেকাল

বিশ্বখ্যাত আরবি ক্যালিগ্রাফারের ইন্তেকাল

বিশ্বখ্যাত আরবি ক্যালিগ্রাফার আব্বাস শাকির জুদি আল-বাগদাদি ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৭৫ বছর। আজ মঙ্গলবার (২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।

ইরাকভিত্তিক সংবাদমাধ্যম আল-সুমারিয়া নিউজ চ্যানেল সূত্রে জানা যায়, আব্বাস আল-বাগদাদি ইরাকের মুদ্রা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ সনদ ও নথিপত্রের নকশা করেছেন। মুসলিম বিশ্বে তিনি আরবি অক্ষরের প্রকৌশলী হিসেবে পরিচিত ছিলেন।

ক্যালিগ্রাফার আব্বাস আল-বাগদাদি ১৯৪৯ সালে ইরাকের বাগদাদে জন্মগ্রহণ করেন। ইসলামী অলঙ্করণ ও আরবি ক্যালিগ্রাফিতে তার দীর্ঘ পদচারণ রয়েছে। ১৯৮৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি আরবি লিপিশিল্পীদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে তাকে ‘মাসহাফে সাদ্দাম’খ্যাত পবিত্র কোরআনের অনুলিপি তৈরির নির্দেশ দেওয়া হয়। তখন তিনি নিজ শিক্ষার্থীদের সহযোগিতায় পুরো কোরআনের অনুলিপি তৈরি করেন। পরবর্তী সময়ে ইরাক সরকার কর্তৃক তা প্রকাশিত হয়।

তথ্যসূত্র : আল-সুমারিয়া নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + sixteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য