Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমসজিদে নববীতে প্রথমবারের মতো কাবার গিলাফের প্রদর্শনী

মসজিদে নববীতে প্রথমবারের মতো কাবার গিলাফের প্রদর্শনী

সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীতে পবিত্র কাবা শরিফের গিলাফ ও অন্যান্য মূল্যবান বস্তুর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ প্রথমবারের মতো এই প্রদর্শনীর আয়োজন করেছে।

দর্শনার্থীরা এই প্রদর্শনীতে কাবার গিলাফের পাশাপাশি পবিত্র এ ঘর পরিচ্ছন্ন করার নানা সামগ্রীও দেখতে পারছেন। সাথে রয়েছে কাবায় ব্যবহৃত বহুমূল্য সুগন্ধি উদ, গোলাপ জল, ধূপ, গিলাফের বিভিন্ন টুকরো, ভেতরকার পর্দা, দরজার পর্দা, আলোকজজ্জায় ব্যবহৃত ‘কিনদিল’ (ফানুস) ও গিলাফ সেইলায়ের মেশিন ইত্যাদি।

এই প্রদর্শনীতে কাবার গিলাফ সেলাইয়েরও সৌভাগ্য অর্জন করতে পারছেন দর্শনার্থীরা।

প্রদর্শনীতে কাবাঘরের নানা অংশের সুন্দর সুন্দর ছবিও টাঙানো হয়েছে। যেমন- কাবার দরজা, চাবি, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানি ইত্যাদি।

একইসাথে এখানে দেখানো হচ্ছে- কাবাগৃহের দলিলপত্র, দরজা ও পবিত্র দুই মসজিদের ঐতিহ্যবাহী নানা বস্তু নিয়ে বানানো বিশেষ ভিডিও চিত্র।

সূত্র জানাচ্ছে- এই প্রদর্শনীর উদ্দেশ্য হলো- মসজিদে নববী জেয়ারতকারীরা যেন কাবাঘরের ইতিহাস, পুনঃনির্মাণ, দেয়ালের ইতিহাস ও দরজার পরিবর্তন সম্পর্কে জানতে পারে।

সূত্র : সৌদি প্রেস এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য