Tuesday, April 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফগানিস্তানে বন্যা : ৯ প্রদেশে পাঁচ দিনে নিহত ১৩

আফগানিস্তানে বন্যা : ৯ প্রদেশে পাঁচ দিনে নিহত ১৩

আফগানিস্তানে গত পাঁচ দিনে ৯টি প্রদেশে বন্যা ও ভারি বর্ষণে কমপক্ষে ১৩ জন নিহত এবং আরো আটজন আহত হয়েছে। শুক্রবার তালেবানের দেওয়া এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, লাঘমান, পাকতিয়া, খোস্ত, দাইকুন্ডি, নানগারহার, ময়দান ওয়ারদাক, কান্দাহার, বাঘলান এবং ঘোর প্রদেশের বিভিন্ন অংশে বন্যায় ৫৬টি বাড়ি ধ্বংস হয়েছে এবং অনেক কৃষিক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুধুমাত্র দেশের পশ্চিমে ঘোর প্রদেশে মঙ্গলবার বন্যার কারণে তিন নারী ও এক শিশু মারা গেছে। ঘোরের তালেবান গভর্নরের মুখপাত্র ওয়াহিদ হামাস বলেছেন, মঙ্গলবার রাতের বন্যার পর এখনো একজন নারী নিখোঁজ রয়েছেন।

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার বলেছে, বেশ কয়েক মাস পরও তারা আশ্রয়ের অভাবের সঙ্গে লড়াই করছে। সহায়তা সংস্থাগুলোর ত্রাণ প্রয়োজন বলে জানিয়েছে তারা।

দেশটির বিভিন্ন স্থানে বৃষ্টি ও বন্যায় ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিছু এলাকায় মানুষের প্রাণহানি ঘটেছে। জাতিসংঘ বলেছে, আফগানিস্তানের বিভিন্ন অংশে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের কারণে বর্তমান মানবিক সংকট আরো খারাপ হয়েছে। কারণ দেশটি গত দুই বছরে তালেবান শাসনের অধীনে একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে লড়াই করছে।

সূত্র : আমু টিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য