Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপ্রাথমিকে বেতন বাড়ানো না হলে কঠোর হুঁশিয়ারি

প্রাথমিকে বেতন বাড়ানো না হলে কঠোর হুঁশিয়ারি

সরকারি প্রাথমিক স্কুলগুলোতে প্রধান শিক্ষক থেকে সহকারী শিক্ষক পর্যন্ত সবার বেতন স্কেল বাড়ানোসহ এক গুচ্ছ দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। আগামী ৭ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তাবায়নে অগ্রগতি না হলে কঠোর কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।

শুক্রবার (২৬ মে) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন ও আলোচনাসভায় শিক্ষক নেতারা এ হুঁশিয়ারি দেন।

বেতন স্কেল উন্নীতকরণ ছাড়াও দাবিগুলোর মধ্যে রয়েছে অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন, প্রধান ও সহকারী শিক্ষকদের দ্রুত পদোন্নতি, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পে কমিশন গঠন, ২০ থেকে ১০ গ্রেডে বেতন নির্ধারণ, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা।

সংগঠনের সভাপতি মো. আবুল কাসেম বলেন, এই সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৭ হাজার ৬৭২টি প্রাথমিক বিদ্যালয় সরকারি করেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণ করেন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল এক ধাপ উন্নীত করেন। কিন্তু এখন পর্যন্ত প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা ও ১০ম গ্রেড বাস্তবায়ন সম্ভব হয়নি।

পিডিএস/এএমকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য