Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকুকুরের কামড়ে শিশু-বৃদ্ধসহ আহত ৫০

কুকুরের কামড়ে শিশু-বৃদ্ধসহ আহত ৫০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বেওয়ারিশ কুকুরের আতঙ্ক বিরাজ করছে। গত দুই দিনে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধাসহ কমপক্ষে ৫০ জনকে কামড়িয়ে আহত করার খবর পাওয়া গিয়েছে। এদের মধ্যে কামড়ে আহত ৪১ জনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফ্রি ইনজেকশন দেওয়া হয়েছে।

কুকুর আতঙ্কে রয়েছে ভাঙ্গার শিশু-কিশোর, ছাত্র-ছাত্রীসহ অনেকে। আবার অনেকে ঘর থেকে বের হয়ে কুকুরের কামড় থেকে রক্ষা পেতে হাতে লাঠি অথবা ইট পাটকেল নিয়ে চলছেন অনেকেই।

গুরুতর আহত হয়েছেন, নাঈম শিকদার (২০), বিলকিস বেগম (৫৫), হান্নান ফকির (৬৫),আলমগীর (৫০), রাব্বি (৪০), অহিদুল (৪৫), আব্দুল্লাহ (১৫), বাকি (১৫)।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত বলেন, ‘এই সময় কুকুরের সিজন না, তারপরেও বেওয়ারিশ কুকুর কামড়াতে পারে, আমরা সকলকে হাসপাতালের পক্ষ থেকে ফ্রি ভ্যাকসিন দিচ্ছি। আজ পর্যন্ত ৪১ জনকে ফ্রি ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমাদের ভ্যাকসিন পর্যাপ্ত রয়েছে। তবে এই মুহূর্তে জনসচেতনতা ও চিকিৎসা এটাই প্রয়োজন বেওয়ারিশ কুকুরের কবল থেকে বাঁচতে এবং এটাই চিকিৎসা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য