Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপুতিনের প্রতি পূর্ণ সমর্থন এরদোগানের

পুতিনের প্রতি পূর্ণ সমর্থন এরদোগানের

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রতি ‘পূর্ণ সমর্থন’ ঘোষণা করেছেন। রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ মস্কোর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করার পর পুতিনের প্রতি ওই সমর্থন জানান এরদোগান। শনিবার বিষয়টি নিয়ে কথা বলতে পুতিনকে ফোন করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। তার আগে শুক্রবার রাতে ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বিদ্রোহ ঘোষণা করেন। তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ খবর দিয়েছে। এ ছাড়া রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে একই তথ্য জানিয়েছে। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবারের টেলিফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট তার দেশে সশস্ত্র বিদ্রোহের ফলে সৃষ্ট পরিস্থিতি এরদোগানের সামনে তুলে ধরেন। এ সময় তুর্কি প্রেসিডেন্ট এরদোগান পুতিনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন। এরদোগান বলেন, পুতিন বিদ্রোহ নিয়ন্ত্রণে আনার জন্য যেসব পদক্ষেপ নিচ্ছেন তার প্রতিও আঙ্কারার সমর্থন রয়েছে। আঙ্কারায় প্রেসিডেন্ট এরদোগানের দপ্তর ওই ফোনালাপ নিশ্চিত করে বলেছে, পরিস্থিতির ‘শান্তিপূর্ণ সমাধানে’ যে কোনো ধরনের সাহায্য করতে তুরস্ক প্রস্তুত রয়েছে। ডেইলি সাবাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য