Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদুই দিনে দেশে ফিরলেন ৫৯২০ হাজি, মৃত্যু ৭০

দুই দিনে দেশে ফিরলেন ৫৯২০ হাজি, মৃত্যু ৭০

হজের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন হাজিরা। ২ জুলাই ফিরতি ফ্লাইট শুরু হয়ে সোমবার (৩ জুলাই) ভোর পর্যন্ত ১৬টি ফ্লাইটে দেশের ফিরেছেন ৫ হাজার ৯২০ জন হাজী। হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৭০ জন হাজি মারা যাওয়ার খরব দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এরমধ্যে সোমবার মারা গেছেন ১১ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সউদী আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

তথ্যমতে, তিন এয়ারলাইন্সের মোট ১৬টি ফ্লাইটে ২ ও ৩ জুলাই দেশে ফিরেছেন ৫ হাজার ৯২০ জন। এ ১৬টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ৭টি।

অন্যদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৭০ জন হাজি মারা গেছেন। গতকাল এ সংখ্যা ছিল ৫৯ জন। একদিনে মারা গেলেন ১১ জন। এদের মধ্যে ৫৪ জন পুরুষ, ১৬ নারী। যাদের বেশিরভাগই মারা গেছেন মক্কায় ৫৬ জন, মদিনায় ৪, মিনায় ৭, আরাফায় ২ এবং মুজদালিফা ১ জন।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা সদস্যসহ মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৫১ জন হজযাত্রী পরিবহন করে।
সউদী এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন হজযাত্রী পরিবহন করেছে। ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী পরিবহন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + twenty =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য