Saturday, July 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজ্বালানি তেলের ধর্মঘট প্রত্যাহার

জ্বালানি তেলের ধর্মঘট প্রত্যাহার

দিনভর দুর্ভোগের পর রোববার রাতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল রাতে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, বিপিসির সঙ্গে এ বিষয়ে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত আমরা ধর্মঘট স্থগিত রাখব। এ সময়ের মধ্যে আমাদের দাবি মানা না হলে আবারও আন্দোলনে নামব। 

এছাড়া বাংলাদেশ ট্যাংক-লরি মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব শেখ ফরহাদ হোসেনও ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে বৈঠকের পর রাতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বাড়ানোসহ ৩ দফা দাবিতে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করে মালিকদের একাংশ। এতে দিনভর বিভিন্ন স্থানে জ্বালানি পেতে দুর্ভোগে পড়েন গাড়ি চালক ও মালিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − fourteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য