Friday, April 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর৮ মাসে পবিত্র কোরআনের হাফেজ শিশু সাইমন

৮ মাসে পবিত্র কোরআনের হাফেজ শিশু সাইমন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উজানচর নুরে মদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী ৮ বছর বয়সে শিশু সাইমন ইসলাম মাত্র আট মাসে পবিত্র কোরআন মুখস্থ করে অনন্য নজির সৃষ্টি করেছেন। উপজেলার উজানচর নুরে মদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্রের এই কৃতিত্বে খুশি শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী ও তাঁর মাতা-পিতা। উপজেলায় সাইমনই প্রথম মাত্র আট মাসে পবিত্র কোরআন মুখস্থ করেছেন। এর আগে উপজেলায় এমন নজির আর ঘটেনি।

ছোটবেলা থেকেই কোরআন হিফজের প্রতি ছিল সাইমনের প্রবল ইচ্ছা ও আকর্ষণ। যার কারণে স্বল্প সময়ে সম্পূর্ণ কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে ছোট্ট বালকটি। হাফেজ সাইমনের বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর গ্রামের বটতলী এলাকার মো. আশরাফুল ইসলামের ছেলে। তাঁর বাবা পেশায় একজন রিকশাচালক।

হাফেজ সাইমনের বাবা আশরাফুল ইসলাম বলেন, আমি পেশায় একজন রিকশাচালক হলেও আমার অনেক ইচ্ছা, আমার ছেলে একজন কোরআনের আলেম হবে। আল্লাহর অশেষ রহমতে মাত্র আট মাসে আমার ছেলে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা এবং রাসুল (সা.)-এর অসিলায় বড় হয়ে যেন ইসলামের খেদমত করতে পারে।

মাদরাসার সভাপতি মোকবল হোসেন বলেন, আমাদের মাদরাসায় সাইমন নামক শিশুটি মাত্র আট মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 7 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য