Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজায় বিষাক্ত ‘সাদা ফসফরাস’ বোম ব্যবহার করছে ইসরায়েল

গাজায় বিষাক্ত ‘সাদা ফসফরাস’ বোম ব্যবহার করছে ইসরায়েল

মঙ্গলবার ফিলিস্তিনের গাজা উপত্যকার জনবহুল এলাকায় ‘সাদা ফসফরাস’ বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। যদিও ১৯৮০-জেনেভা কনভেনশন অনুযায়ী ঘনবসতিপূর্ণ এলাকায় এই বোমা ব্যবহার নিষিদ্ধ।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের উত্তর গাজার কারামা এলাকায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ‘সাদা ফসফরাস’ বোমা নিক্ষেপ করেছে।

ইউরোপিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রতিষ্ঠাতা রামি আবদো এক্স প্ল্যাটফর্মে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ইসরায়েলের সামরিক বাহিনী গাজা শহরের উত্তর-পশ্চিমে ঘনবসতিপূর্ণ এলাকায় বিষাক্ত সাদা ফসফরাস ব্যবহার করছে।

তবে অভিযোগ সম্পর্কে ইসরায়েলের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ অতীতে সংঘাতের সময় গাজায় ইসরায়েলের সাদা ফসফরাস বোমা ব্যবহারের কথা উল্লেখ করেছিল। সূত্র: আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য