Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউত্তরায় বিএনএস সেন্টারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৪ ইউনিট

উত্তরায় বিএনএস সেন্টারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৪ ইউনিট

রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১০ অক্টোবর) দিনগত রাত ১টা ১৮ মিনিটে উত্তরার সেক্টর-৭ এ আগুন লাগার খরব আসে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, আগুন লাগার খরব পেয়ে রাত ১টা ২৬ মিনিটে ফায়ারের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আরও ১৮টি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে ২৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

অগ্নিকাণ্ডে ভবনের বেশ কয়েকটি তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভয়াবহ আগুনে ভবনটি চারপাশের বসবাসকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে রাত তিনটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য