Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমৃত্যুর পর পরিচয় শনাক্তে হাতের তালুতে নাম লিখে রাখছে গাজার শিশুরা

মৃত্যুর পর পরিচয় শনাক্তে হাতের তালুতে নাম লিখে রাখছে গাজার শিশুরা

মৃত্যুর ভয় দেখা দিয়েছে ফিলিস্তিনি শিশুদের মনে। পরিচয়ের জন্য হাতে নিজের নাম লিখে রাখছে তারা। প্রতি ঘণ্টায় অগণিত প্রাণ হারানোর সাক্ষীর মুখে ফিলিস্তিনিরা, সম্মিলিতভাবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইসরাইল ও হামাসের মধ্যে সংঘাত গাজাকে আরো বিধ্বংসী পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। ছোট শিশুরা জীবন হারাচ্ছে, পরিবারগুলোকে ছিন্নভিন্ন করা হচ্ছে, নারীদের হত্যা করা হচ্ছে। সময়ে সময়ে ইসরাইলের হাজার হাজার বিমান হামলায় ঘনবসতিপূর্ণ গাজা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু এখনো কোনো যুদ্ধবিরতি দেখা যাচ্ছে না।

ইসরাইলি সৈন্যরা ফিলিস্তিনিদের জন্য সকল প্রয়োজনীয় সরবরাহ বন্ধ করে দেয়ায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে সবধরনের সামরিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে এবং সঙ্ঘাতে অবদান রাখছে। যা পরিস্থিতি আরো ভয়াবহ করে তুলছে।

গাজার লোকেরা এখন তাদের হাতে নিজের নাম লিখতে শুরু করেছে, যেন ধ্বংসাত্মক সঙ্ঘাতের ফলে পরিবার বা প্রিয়জন তাদের শনাক্ত করতে পারে।
সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য