গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য ২০০ বিলিয়ন শেকেল (ইসরাইলি মুদ্রা) বা ৫১ বিলিয়ন ডলার খরচ হবে ইসরাইলের।
রোববার ইসরাইলি অর্থনীতিবিষয়ক সংবাদপত্র ক্যালকালিস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইসরাইলি অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক পরিসংখ্যান উদ্ধৃত করে পত্রিকাটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পরিসংখ্যানটি আট থেকে ১২ মাস স্থায়ী ফিলিস্তিনবিরোধী যুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। হিজবুল্লাহ, ইরান বা ইয়েমেন সম্পূর্ণ অংশগ্রহণ না করলে এতে ইসরাইলের মোট জিডিপির ১০ শতাংশ খরচ হবে। যুদ্ধটি শুধু গাজার মধ্যে সীমাবদ্ধ থাকে, তবেই এ পরিমাণ খরচ হবে।
যদি লেবাননের হিজবুল্লাহ, ইরান বা ইয়েমেন এ যুদ্ধে অংশ নেয়, তবে যুদ্ধের খরচ আরো বাড়বে।
অপরদিকে ইসরাইলের প্রায় তিন লাখ ৫০ হাজার সংরক্ষিত সেনা শিগগিরই তাদের কাজে ফিরে যাবে।
ক্যালকালিস্ট মন্ত্রণালয়কে ২০০ বিলিয়ন শেকেল একটি সম্ভাব্য খরচের হিসাব দিয়েছে। তবে মন্ত্রণালয় জানিয়েছে, এটি ক্যালকালিস্টের তথ্য-উপাত্তের সাথে যুক্ত নয়।
সূত্র : আল জাজিরা
