Wednesday, July 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতুরস্কে পার্লামেন্টের রেস্তোরাঁ থেকে ইসরাইল সমর্থিত পণ্য সরানোর নির্দেশ

তুরস্কে পার্লামেন্টের রেস্তোরাঁ থেকে ইসরাইল সমর্থিত পণ্য সরানোর নির্দেশ

গাজায় চলমান সঙ্ঘাতের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থনের অভিযোগে পার্লামেন্টের রেস্তোরাঁ থেকে কোকাকোলা ও নেসলের মতো ব্র্যান্ডের পণ্যগুলো সরানোর নিদের্শ দিয়েছে তুরস্ক।

মঙ্গলবার পার্লামেন্টের এক বিবৃতি এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলকে সমর্থনকারী সংস্থাগুলোর পণ্য পার্লামেন্ট ক্যাম্পাসের রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া ও চা হাউসে বিক্রি করা হবে না।’

পার্লামেন্টের স্পিকার নোমান কুরতুলমাস এই সিদ্ধান্ত নিলেও বিবৃতিতে কোম্পানিগুলোর পরিচয় জানানো হয়নি।

একটি সূত্র জানিয়েছে, শুধুমাত্র কোকাকোলা পানীয় এবং নেসলে ইনস্ট্যান্ট কফিই বাদ দেয়া হয়েছে।

জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।

সম্প্রতি তুর্কি অ্যাক্টিভিস্টদের ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোতে উভয় কোম্পানির নাম রয়েছে এবং পাশ্চাত্যের কোম্পানিগুলোকে তারা ইসরাইল সমর্থক হিসেবে দেখেছে।
সূত্র : রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + fourteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য