Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআরব সাগরে এবং পাকিস্তানের যৌথ নৌ-মহড়া

আরব সাগরে এবং পাকিস্তানের যৌথ নৌ-মহড়া

চীনের সাথে আরব সাগরে সপ্তাহব্যাপী নৌ-মহড়ার আয়োজন করেছে পাকিস্তান।

সোমবার কর্মকর্তারা জানিয়েছেন, ‘সামুদ্রিক নিরাপত্তাগত হুমকি মোকাবিলা ও শান্তি রক্ষার ক্ষেত্রে যৌথ কার্যনির্বাহী সক্ষমতা’ বৃদ্ধি করবে এই মহড়া।

এর আগে শনিবার আরব সাগরের উত্তরাঞ্চলের পানি ও আকাশসীমায় ও করাচির নৌ-ঘাঁটিতে মহড়া শুরু করেছিল এই দুই প্রতিবেশী দেশ। এই মহড়া শেষ হবে আগামী ১৭ নভেম্বর (শুক্রবার)।

চীনের প্রতিরক্ষামন্ত্রী সোমবার বলেন, সাবমেরিন প্রতিরোধী যৌথ মহড়া দেবে এই দুই নৌ-বাহিনী।

তিনি উল্লেখ করেন, ‘চীন ও পাকিস্তান তাদের প্রথম যৌথ সামুদ্রিক টহলদারি পরিচালনা করবে।’

এই মন্ত্রনালয় জানিয়েছে, নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জিবো, নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র রণতরী জিংঝৌ ও লিনি এবং পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) মেরিন কোর ইউনিটসহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ও সাবমেরিন এই সী গার্ডিয়ান-থ্রি-এ মহড়ায় অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর পাকিস্তানের নৌ-বাহিনী বলেছে, এই প্রক্রিয়া চলাকালে দুই দেশ যৌথভাবে ‘উন্নত স্তরের মহড়া ও নৌ কৌশর’ পরিচালনা করবে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মূল লক্ষ্য হলো ভারত মহাসাগরে আধুনিক ঐতিহ্যবাহী ও অ-পরম্পরাগত হুমকি বিষয়ে পেশাদারি অভিজ্ঞতা ভাগ করে নেয়া, সেইসাথে দুই বাহিনীর মধ্যে দ্বি-পক্ষীয় সহযোগিতা ও আন্তঃকার্যাবলি বাড়ানো।’

পিএলএ নৌ ঘাঁটির কমান্ডার ও এই প্রক্রিয়ার সাধারণ অধিকর্তা লিয়াং ইয়ংকে উদ্ধৃত করে চীনের সরকারি মিডিয়া বলেছে, পাকিস্তানের সাথে ‘সব মৌসুমের জন্য কৌশলী সহযোগিতা বৃদ্ধি করা ও প্রতিরক্ষাগত সহযোগিতাকে জোরালো’ করাই তাদের লক্ষ্য।

সূত্র : ভয়েস অব আমেরিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য