Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবে‌শি দামে পেঁয়াজ বি‌ক্রি, ১৩৩ প্রতিষ্ঠানকে জ‌রিমানা

বে‌শি দামে পেঁয়াজ বি‌ক্রি, ১৩৩ প্রতিষ্ঠানকে জ‌রিমানা

পেঁয়াজের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকাসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এ সময় দাম বেশি রাখার অভিযোগে ১৩৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি।

শনিবার (৯ ডিসেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, শনিবার ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার অভিযান পরিচালনা করা হয়। এদিন ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৪টি দল বাজারে অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের মোট ৫৪টি জেলায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

সারাদেশে ৫৭টি দলের অভিযানের মাধ্যমে ১৩৩টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় ১১ টিমের অভিযানে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এছাড়া চট্টগ্রামে ৩টি টিমের অভিযানে ৫, রাজশাহীতে ৭টি টিমের অভিযানে ২১, রংপুরে ৮টি টিমের অভিযানে ২৪, খুলনায় ৯টি টিমের অভিযানে ২১, বরিশালে ৮টি টিমের অভিযানে ২৭, সিলেটে ৫টি টিমের অভিযানে ১০ ও ময়মনসিংহে ৪টি টিমের অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এছাড়া ২ দলের অভিযানে পেঁয়াজের প্রধান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভোক্তা-অধিকার রক্ষায় অধিদফতরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ভারত সরকার নিজের দেশে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো তিন মাস বৃদ্ধির খবরে বিরূপ প্রভাব পড়েছে দেশের বাজারে।

এতে এক রাতের ব্যবধানে দেশের বাজারে পাইকারিতেই ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৮০ টাকা পর্যন্ত এবং দেশি পেঁয়াজের কেজি বেড়েছে ৬০ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য