Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমক্কায় ব্যাপক ঝড়-বৃষ্টি, প্লাবিত রাস্তা-ঘাট

মক্কায় ব্যাপক ঝড়-বৃষ্টি, প্লাবিত রাস্তা-ঘাট

সউদি আরবের মক্কায় ব্যাপক ঝড় ও বৃষ্টিপাত হয়েছে। এর ফলে যানবাহনসহ অনেক সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এসব গাড়ির অধিকাংশই পার্কিং করে রাখা ছিল সড়কের পাশে। দুর্যোগপূর্ণ এ আবহাওয়ার কারণে পবিত্র নগরী মক্কাসহ দেশটির বিভিন্ন স্থানে সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার এক প্রতিবেদনে খালিজ টাইমস জানিয়েছে, ভয়াবহ এ ঝড়-বৃষ্টি ও প্রবল ঝড়ো বাতাসের মধ্যেও মক্কায় পবিত্র কাবার আশপাশে মুসল্লিদের ধর্মীয় নিয়ম মেনে ইবাদত পালন করতে দেখা গেছে।

রোববার সউদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রঝড় হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের (এনসিএম)। সংস্থাটি জানিয়েছে, দুর্যোগপূর্ণ পরিস্থিতির বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে সয়লাব হয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ভারী বৃষ্টিপাতের প্রভাবে মক্কার সড়কগুলো তলিয়ে যায়। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এনসিএম দেশের বিভিন্ন স্থানে জারি করা হয়েছে চার দিনব্যাপী হলুদ সতর্কতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য