Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসউদী আরবে বিনিয়োগ আকর্ষণে আদালত

সউদী আরবে বিনিয়োগ আকর্ষণে আদালত

সউদী আরবে দেশী-বিদেশী বিনিয়োগ আকর্ষণে বিশেষ আদালত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়।

উক্ত আদালত সরকারের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের বৈধ অভিযোগ গ্রহণ করবে। গত সোমবার রিয়াদে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রণালয় এ তথ্য জানায়।

অনুষ্ঠানে বলা হয়, প্রস্তাবিত আদালত বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং তাদেরকে এ দেশে বিনিয়োগে উত্সাহিত করবে। সরকারি সংস্থাসমূহ ও কর্মকর্তাদের ওপর আদালতের প্রশাসনিক এখতিয়ার থাকবে এবং আদালাত মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিকে অগ্রাধিকার দেবে।

আদালতের আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট বিভাগ বা কর্মকর্তাকে জরিমানা বা কারাদণ্ড দেয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য