Tuesday, June 2, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমস্কোয় হামলা: চার সন্দেহভাজনকে যেভাবে আদালতে হাজির করা হলো

মস্কোয় হামলা: চার সন্দেহভাজনকে যেভাবে আদালতে হাজির করা হলো

রাশিয়ার মস্কোয় হামলার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন চার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এ চারজন গত শুক্রবার কনসার্ট হলে হামলা চালিয়ে অন্তত ১৩৭ জনকে হত্যা করেছেন।

গ্রেপ্তারের পর ওই চার ব্যক্তির মধ্যে তিনজনকে মস্কোর একটি আদালতে চোখ বেঁধে হাজির করা হয়। আর চতুর্থজনকে আনা হয় হুইলচেয়ারে করে। তাঁদের সবার বিরুদ্ধে আনা হয় সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের অভিযোগ।

ক্রোকাস সিটি হলে হামলার ঘটনায় দায় স্বীকার করে ইতিমধ্যে একটি ভিডিও পোস্ট করেছে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস।

কোনো প্রমাণ হাজির না করলেও এ হামলায় ইউক্রেনের সংশ্লিষ্টতা আছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার কর্মকর্তারা। তবে কিয়েভ বলেছে, এ অভিযোগ ‘হাস্যকর’।

আদালতে হাজির করা চারজন হলেন দালের্দজন মিরজোয়েভ, সাইদআক্রামি মুরোদালি রাচাবালিজোদা, শামসিদিন ফারিদুনি ও মুহাম্মাদসোবির ফায়জভ।

এক ভিডিওতে দেখা যায়, রাজধানী মস্কোর বাসমানি ডিস্ট্রিক্ট আদালতে গ্রেপ্তার চার ব্যক্তির মধ্যে তিনজনকে চোখ বেঁধে হাজির করছে মুখোশ পরা পুলিশ। তিনজনকেই আহত অবস্থায় দেখা যায়।

এ সময় মিরজোয়েভ ও রাচাবালিজোদার চোখে কালো দাগ ছিল। রাচাবালিজোদার কান ছিল ভারী ব্যান্ডেজে মোড়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য