Tuesday, June 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরায়েলি গুপ্তচর সন্দেহে মালয়েশিয়ায় গ্রেপ্তার ১

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে মালয়েশিয়ায় গ্রেপ্তার ১

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে অস্ত্রসহ এক ব্যক্তিকে (৩৬) গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। দেশটির রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে গত শুক্রবার সংবাদ সম্মেলন করেন পুলিশ মহাপরিদর্শক রাজারুদিন হুসাইন। তিনি বলেন, ১২ মার্চ সংযুক্ত আরব আমিরাত থেকে ওই যুবক উড়োজাহাজে করে কুয়ালালামপুরে আসেন। তাঁর কাছে ৬টি বন্দুক ও ২০০টি গুলি পাওয়া গেছে। ওই যুবক ফ্রান্সের পাসপোর্ট ব্যবহার করেছিলেন। তবে এ পাসপোর্ট ভুয়া বলে মনে হয়েছে।

পুলিশি জিজ্ঞাসাবাদে ওই যুবক একটি ইসরায়েলি পাসপোর্টও বের করে দিয়েছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, পারিবারিক বিরোধের কারণে তিনি আরেক ইসরায়েলি নাগরিককে ‘হত্যা করতে’ মালয়েশিয়ায় এসেছেন।

তবে তদন্তে পুলিশের কাছে মনে হয়েছে, ওই যুবক ইসরায়েলি গোয়েন্দা। তাঁর এখানে আসার উদ্দেশ্য ভিন্ন কিছু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য