Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরায়েলি ড্রোনকে ‘বাচ্চাদের খেলনা’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি ড্রোনকে ‘বাচ্চাদের খেলনা’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিমা গণমাধ্যমের খবর মতে শুক্রবার ইরানের ইসফাহান শহরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানও একই শহরে তিনটি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে। তবে তেহরানের কর্তারা আরো দাবি করেছে, বাইরের দেশ থেকে ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি।

সেই হামলার বিষয়ে মুখ খুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির-আব্দুল্লাহিয়ান। এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরানের এসব ড্রোন বাচ্চাদের খেলনার মতো। আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ‘গত (শুক্রবার) রাতে যা ঘটেছে তা মোটেও হামলা নয়।’ তার মতে, ইসরায়েল তাদের স্বার্থে কোনো রকম আঘাত করেনি, তাই ইরানও কোনো নতুন প্রতিক্রিয়া দেখাবে না। 

তবে ভবিষ্যতে কোনো ধরনের হামলা হলে তার তাৎক্ষণিক জবাব দেয়া হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। 

ইসরায়েলে ট্রু প্রমিজ নামে চালানো হামলা কেবল সতর্কতামূলক ছিলো বলেই দাবি করেন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি দাবি করেছেন, হাইফা ও তেলআবিবে হামলা চালানোর সক্ষমতা ইরানের আছে।


বিডি প্রতিদিন/নাজমুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য