Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরাইলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিলো তুরস্ক

ইসরাইলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিলো তুরস্ক

ইসরাইলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ব্লুমবার্গ এই তথ্য নিশ্চিত করেছে।

ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, তুরস্কের দুই কর্মকর্তা জানিয়েছেন, ইসরাইল ও তুরস্কের মাঝে আর কোনো পণ্যের আমদানি-রফতানি হচ্ছে না।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ বৃহস্পতিবার এক এক্স বার্তায় অভিযোগ করে বলেন, বন্দর দিয়ে ইসরাইলি পণ্য আমদানি ও রফতানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করছেন।

তিনি আরো বলেন, স্বৈরশাসকই এমন ব্যবহার করে থাকে। তুরস্কের মানুষ ও বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে উপেক্ষা করেছেন তিনি।’

উল্লেখ্য, তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেয়ায় বিকল্প হিসেবে অন্য দেশ থেকে পণ্য আমদানি এবং স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র : আল-আরাবিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য