Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবরনাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের  

নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের  

মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা। যেকোনো সময় ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে পুরো মাত্রার যুদ্ধ শুরু হতে পারে ইসরায়েলের। এ ছাড়া ইসরায়েলে হামলা চালানোর হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইরানসহ তাদের বিভিন্ন প্রক্সিগোষ্ঠী। এমন পরিস্থিতিতে নিজ নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির। 

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়ায় যত দ্রুত সম্ভব ‘টিকিট’ কেটে লেবানন ত্যাগের পরামর্শ দিয়েছে বৈরুতে মার্কিন দূতাবাস।

অন্যদিকে লেবাননে থাকা নিজ নাগরিকদের প্রতি একই ধরনের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই সতর্কবার্তা জানিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত আরও অবনতি হতে পারে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া গত বুধবার তেহরানে গুপ্ত হত্যার শিকার হন। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে ইরান ও হামাস। দুইপক্ষই এর প্রতিশোধ নেওয়ার কড়া বার্তা দিয়েছে। 

হানিয়াকে হত্যার কয়েক ঘণ্টা আগে লেবাবনে হিজবুল্লাহর সিনিয়র সামরিক কমান্ডার এবং স্ট্র্যাটেজিক ইউনিটের প্রধান ফুয়াদ শুকুর হত্যাকাণ্ডের শিকার হয়। এনিয়ে হিজবুল্লাহও ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের বার্তা দিয়েছে। 

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়াও নিজ নাগরিকদের লেবানন দ্রুত ত্যাগের পরামর্শ দিয়েছে জর্ডান। দেশটি তার নাগরিকদের লেবাননে এখন ভ্রমণ না করার জন্যও সতর্ক করেছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + eleven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য