Wednesday, September 9, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাংলাদেশ নিয়ে বাইডেন-মোদি ফোনালাপ, স্বাভাবিক অবস্থা দ্রুত পুনরুদ্ধারে জোর

বাংলাদেশ নিয়ে বাইডেন-মোদি ফোনালাপ, স্বাভাবিক অবস্থা দ্রুত পুনরুদ্ধারে জোর

বিভিন্ন দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট জো বাইডেনের  সঙ্গে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতার মধ্যে কথা হয়েছে বাংলাদেশ নিয়েও।

সোমবার এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি এক্স (সাবেক টুইটার) হ্যাণ্ডলে লিখেছেন, “বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্যা হচ্ছে তা নিয়ে জো বাইডেনের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ইউক্রেন নিয়ে আমরা কথা বলেছি। আমি জানিয়েছি ইউক্রেনে শান্তি ও স্থীতাবস্থা ফেরাতে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক  পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। বাংলাদেশে স্বাভাবিক অবস্থা দ্রুত পুনরুদ্ধার এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য