আমিরাতের মানবিক সেবার আওতায় ১২৮ দেশ

0
124

করোনাভাইরাসের দুর্যোগকালে ১২৮টিরও বেশি দেশে মানবিক সাহায্য পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। 

দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের যোগাযোগ বিভাগের পরিচালক হিন্দ মনেহ আল ওতাইবা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কোভিড-১৯ সংকট শুরুর পর থেকেই সংযুক্ত আরব আমিরাত মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ১২৮টিরও বেশি দেশে মানবিক সাহায্য পাঠিয়েছে।

এক টুইট বার্তায় তিনি বলেন, কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিশ্বব্যাপী প্রচেষ্টার অংশ হিসেবে দেশটি ১৭ লাখ স্বাস্থ্যকর্মীকে সাহায্য করেছে।

এ সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত লন্ডনের বৃহত্তম প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্র ‘এক্সসিএল লন্ডন’কে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য জরুরি হাসপাতালে পরিণত করেছে। 

যার নাম রাখা হয়েছে এনএইচএস নাইটিঙ্গেল। চার হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি করোনা আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক সেবা দিচ্ছে।

গত বছরের ৩০ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ৬০ টন জরুরি চিকিৎসা সহায়তা এবং ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামাদি যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে।

গত বছরের ৫ জুন আমিরাত যুক্তরাজ্যের কাছে ৬.৬ টন পিপিইসহ চিকিৎসা ও সুরক্ষাসামগ্রী সরবরাহ করেছে। এর মাধ্যমে লাখ লাখ মানুষ উপকৃত হয়েছেন।

আল বায়ান অবলম্বনে- মুহাম্মাদ শোয়াইব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 10 =