Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবেখবরগুম কমিশনে জমা পড়েছে ১৬০০ অভিযোগ

গুম কমিশনে জমা পড়েছে ১৬০০ অভিযোগ

শেখ হাসিনা সরকারের আমলে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনে এক হাজার ছয় শ’র বেশি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। ১৪০ জনের সাক্ষাৎকার নেয়া হয়েছে। এর মধ্যে চার শ’ অভিযোগ খতিয়ে দেখা হয়েছে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার সকালে কমিশনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মইনুল ইসলাম চৌধুরী বলেন, গত ৩১ অক্টোবর গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ জমা দেয়ার সময় শেষ হয়েছে। এই সময়ের মধ্যে এক হাজার ছয় শ’র বেশি অভিযোগ জমা পড়েছে। ইতোমধ্যে ১৪০ জনের সাক্ষাৎকার নেয়া হয়েছে। এর মধ্যে চার শ’ অভিযোগ খতিয়ে দেখা হয়েছে।

তিনি বলেন, গুম হওয়া দুই শ’র বেশি মানুষকে এখনো ট্রেস করা সম্ভব হয়নি। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

বিচারপতি মইনুল ইসলাম বলেন, পুলিশ আসামিদের কিভাবে অ্যারেস্ট করবে, তার ডিটেলস গাইড লাইন আছে। সেটা কিন্তু ফলো করা হয়নি। আইজিপি দেশের বাইরে আছেন, তিনি দেশে এলে কমিশনে নিয়ে আসব। একটা সার্কুলার দেয়ার জন্য বলব। তাহলে মানুষের দুর্ভোগ কমবে, ভায়োলেন্স হবে না। গুমের সাথে কারা সংশ্লিষ্ট সেসব খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

গুমের সাথে বাহিনীর কতজন সদস্য সংশ্লিষ্ট- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেই সংখ্যাটা এখনো বলা যাবে না। ৭ তারিখ থেকে বাহিনীর সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। আমরা সমন ইস্যু করে দিয়েছি। প্রথম দিন সাতজনকে ডাকা হয়েছে। তারপর তিনজন, সাতজন, পাঁচজন এভাবে চলতে থাকবে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ডিজিএফআই’র সদস্য রয়েছে। প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ডিজিএফআই, র‍্যাব, ডিবি, সিটিটিসি, সিআইডি, পুলিশ তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গত ২৭ আগস্ট এই কমিশন গঠন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য