Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউম্মাহ খবরস্বৈরাচার শেখ হাসিনা বিতর্কিত সিলেবাসের মাধ্যমে মানুষকে ধর্মহীন করার চক্রান্ত করেছিল

স্বৈরাচার শেখ হাসিনা বিতর্কিত সিলেবাসের মাধ্যমে মানুষকে ধর্মহীন করার চক্রান্ত করেছিল

বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদের আন্তর্জাতিক মহাসম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহম্মদ রেজাউল করিম পীর ছাহেব চরমোনাই বলেছেন, বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকার বিতর্কিত সিলেবাসের মাধ্যমে এদেশের মানুষকে ধর্মহীন করার চক্রান্ত করেছিল। তারা বিতর্কিত সিলেবাসের নামে দেশের ধর্মপ্রাণ মানুষকে ধর্মহীন শিক্ষায় শিক্ষিত করে নাস্তিক বানাতে চেয়েছিল। ৬ষ্ঠ শ্রেণির বইতে শরিফ শরীফার গল্প এনে ট্রান্সজেন্ডারকে উৎসাহিত করার ষড়যন্ত্র করে। অথচ মাধ্যমিক পর্যায়ের পাঠ্য পুস্তক থেকে ইসলামের ৪ খলিফার জীবনী বাদ দিয়েছিল। তবে এদেশের ধর্মপ্রাণ মুসলমানের তীব্র প্রতিবাদ ও আন্দোলনের মুখে তাদের পিছু হটতে হয়েছে। নীল নকশা অনুযায়ী তাদেরকে বিতর্কিত সিলেবাস বাস্তবায়ন করতে দেয়া হয়নি।

গত শনিবার রাতে বরিশালের হেমায়েত উদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সম্মেলন থেকে পীর ছাহেব চরমোনাই অন্তর্বর্তী সরকারের কাছে ২০১২ সালের শিক্ষা সিলেবাস সম্পূর্ণ বাতিলেরও দাবি জানান। পীর ছাহেব কওমী মাদরাসা ঐক্য পরিষদের ৭ দফা দাবিকে যুক্তিযুক্ত মনে করে তার সাথে সহমত পোষণ করেন এবং বর্তমান সরকারকে তা বাস্তবায়নেরও দাবি জনান।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বেফাক শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, হেফাজত ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েত আল হাবীব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা মুফতি হারুন এজাহার এবং জাতীয় মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম আবরার ছাড়াও চরমোনাই মাদরাসার মুহাদ্দিস মাওলানা নুরুল আলম সিদ্দিকীসহ ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য