Tuesday, June 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউম্মাহ খবরইসকনের বিরুদ্ধে বলা মানে হিন্দু ভাইদের বিরুদ্ধে বলা নয় : হেফাজতে ইসলাম

ইসকনের বিরুদ্ধে বলা মানে হিন্দু ভাইদের বিরুদ্ধে বলা নয় : হেফাজতে ইসলাম

ইসকন নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বাংলাদেশ হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা হিন্দুদের নিরাপত্তার দেওয়ার কথা উল্লেখ করে বলেছেন, ইসকনের বিরুদ্ধে বলা মানে হিন্দু ভাইদের বিরুদ্ধে বলা নয়। আমাদের হিন্দু ভাইদের আমরা নিরাপত্তা দেব।

https://reachableads-av.s3.ap-southeast-1.amazonaws.com/inqilab_tag/index.html

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেছেন সংগঠনটির নেতারা। সমাবেশে হেফাজতের নায়েবে আমির আহমদ আলী কাসেমী বলেছেন, ইসকনের নামে আওয়ামী লীগ আবার নতুন করে আসার চেষ্টা করছে। এখন পর্যন্ত কোনো হিন্দু ভাইদের গায়ে ফুলের টোকাও পড়েনি। লুট করা টাকা তারা এখন খরচ করছে। সেসব ফাঁদে পা দেওয়া যাবে না।

প্রশাসনের কাছে দাবি অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ সময় হেফাজতের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, ইসকন কোনো হিন্দু সংগঠন নয়, তারা একটি জঙ্গি সংগঠন। ভারত এই দেশকে বিপথগামী করার চেষ্টা করছে, সেটা সফল হতে দেওয়া যাবে না।

হেফাজতের যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন বলেন, আমরা সাম্প্রদায়িকতার পক্ষে নই, তবে ৯০ শতাংশ মুসলিমের এই দেশে এমন কিছু মেনে নেওয়া হবে না।ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নইলে আগের মতো কেউ পালাবার পথও পাবেন না। ইসকনের বিরুদ্ধে বলা মানে হিন্দু ভাইদের বিরুদ্ধে বলা নয়। আমাদের হিন্দু ভাইদের আমরা নিরাপত্তা দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য