পরিচ্ছেদঃ ৭৫- যে ব্যক্তি দরিদ্র পিতা-মাতার সন্তান লালন-পালন করে তার মর্যাদা।
১৩২। উম্মু সাঈদ (রহঃ) থেকে তার পিতা মুররা আল-ফিহরী (রাঃ)-র সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি এবং ইয়াতীমের ভরণপোষণকারী বেহেশতে এই দুইটি মধ্যমা ও তর্জনী আঙ্গুলের মতো একত্রে থাকবো (তাবারানী)।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
