Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরচুরিতে মৃত্যুকে যাচাই-বাছাই ছাড়াই সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার পিটিআইয়ের

চুরিতে মৃত্যুকে যাচাই-বাছাই ছাড়াই সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার পিটিআইয়ের

নাটোরে শ্বশানঘাটের একটি ভোগঘরে সম্ভাব্য চুরির ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার পর কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই ঘটনাটিকে সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার করেছে ভারতের সবচেয়ে বড় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই)। প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস রোববার রাতে অফিসিয়ার ফেসবুকে জানিয়েছে। ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে, শনিবার পিটিআই কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাসের এক্স (সাবেক টুইটার) হ‍্যান্ডেলে প্রকাশিত একটি ভিডিওর বরাতে সংবাদটি প্রকাশ করে। এই সংবাদে বাংলাদেশের কোনো কর্তৃপক্ষের, হিন্দু নেতা এবং ভিকটিমের কোন স্বজনের কোন বক্তব্য নেয়া হয়নি।

এতে বলা হয়, নাটোরের ওই শ্মশান কমিটির সাধারণ সম্পাদক সত্য নারায়ণ রায় টিপু নিহত ব্যক্তিটির ব্যাপারে বলেছেন যে তরুণ কুমার শ্বাশান কমিটির কোনো সদস্য নয় এবং তিনি কোনো পুরোহিত বা সেবক ছিলেন না। তিনি মানসিকভাবে কিছুটা অপ্রকৃতিস্থ ছিলেন।

টিপু আরো বলেন, ‘তরুণ কুমার ইসকন বা কোন সংগঠনের সদস্য ছিলেন না। এই ঘটনায় কোন সাম্প্রদায়িক সম্পৃক্ততা আছে বলেও আমাদের কাছে মনে হয় না।’


এখানে পোস্টটি তুলে ধরা হলো

নাটোরে শ্বশানঘাটের একটি ভোগঘরে সম্ভাব্য চুরির ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার পর কোন প্রকার যাচাই বাছাই ছাড়াই ভিকটিম সনাতন ধর্মাবলম্বী হওয়ায় ঘটনাটিকে সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার করেছে ভারতের সবচেয়ে বড় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই)।

শনিবার পিটিআই কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাসের এক্স (সাবেক টুইটার) হ‍্যান্ডেলে প্রকাশিত একটি ভিডিওর বরাতে সংবাদটি প্রকাশ করে। এই সংবাদে বাংলাদেশের কোন কর্তৃপক্ষের, হিন্দু নেতা এবং ভিকটিমের কোন স্বজনের কোন বক্তব্য নেয়া হয়নি।

পিটিআই খবরটি প্রকাশের পর তা ভারতে হিন্দুস্তান টাইমস, দ‍্য ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্য হৃষীকেশ গৌরাঙ্গ দাস বলেন, “একটি ঘটনা ঘটা মাত্রই তা যাচাই বাছাই না করে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড বলে চালিয়ে দেওয়া কোন দায়িত্বশীল কাজ নয়। এই ধরনের অতিরঞ্জিত সংবাদ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ হতে পারে।”

তরুণ কুমার ইসকন সদস্য ছিলেন না নিশ্চিত করে তিনি বলেন, এই ধরনের কোন সংবাদ প্রকাশের আগে স্থানীয় পর্যায়ে বা অফিসিয়াল মাধ্যমে তথ্য সংগ্রহ করা উচিত মিডিয়ার।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, নাটোর জেলার সদর থানার বড় হরিশপুর মহাশ্মশান ঘাট হতে শনিবার থানা পুলিশ হাত-পা বাধা অবস্থায় তরুণ কুমার দাস (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্মশান ঘাটের ভিতরে অবস্থিত ভোগঘরে অজ্ঞাতনামা চোরেরা চুরি করার সময় ভিকটিম তরুণ কুমার দাস চোরদের দেখে ডাক-চিৎকার করার চেষ্টা করলে চোরেরা তার মুখ ও হাত-পা বেঁধে তাকে শ্বাসরোধে হত্যা করে।

পুলিশ জানায়, শ্মশান ঘাটের ভোগঘর থেকে কয়েকটি কাসার প্লেট চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় এক ধর্মীয় নেতা জানান, ভিকটিম বহুদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং বেশ কিছুদিন যাবৎ উক্ত মহাশ্মশান ঘাটে অবস্থান করছিলেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবর রহমান বলেন, “শনিবার লাশ উদ্ধারের পর থেকে রবিবার সকাল পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে তাতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকাসক্ত কিছু লোক চুরি করতে গেলে এই ঘটনা ঘটতে পারে। হত্যার সম্ভাব্য সকল কারণই খুঁজে বের করার চেষ্টা চলছে।”

নাটোরের ওই শ্মশান কমিটির সাধারণ সম্পাদক সত্য নারায়ণ রায় টিপু বলেন, “তরুণ কুমার শ্বাশান কমিটির কোন সদস্য নয় এবং তিনি কোন পুরোহিত বা সেবক ছিলেন না। তিনি মানসিকভাবে কিছুটা অপ্রকৃতিস্থ ছিলেন।”

তিনি আরও বলেন, “তরুণ কুমার ইসকন বা কোন সংগঠনের সদস্য ছিলেন না। এই ঘটনায় কোন সাম্প্রদায়িক সম্পৃক্ততা আছে বলেও আমাদের কাছে মনে হয় না।”


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + 13 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য