Monday, April 20, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজাতীয়১১৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নওফেলের ট্যাক্সফাইল জব্দের নির্দেশ

১১৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নওফেলের ট্যাক্সফাইল জব্দের নির্দেশ

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের স্ত্রী সীমা হামিদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
দুদকের উপ-পরিচালক কমলেশ ম-লের আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো: জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

আবেদনে বলা হয়, জ্ঞাত আয়-বহির্ভূত ২ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ৩০৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা অর্জনের অভিযোগে নওফেলের বিরুদ্ধে এ মামলা করা হয়। সাবেক এই মন্ত্রীর ৪১টি ব্যাংক হিসাবে ১১৩ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার ৬২৮ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে, যা ফৌজদারি অপরাধের সমতুল্য। নওফেল এই অর্থ অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর বা পাচারের চেষ্টা করছেণ। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আয়কর দলিল জব্দ করা প্রয়োজন।

আরেক আবেদনে একই কর্মকর্তা বলেন, সীমা হামিদ ২০টি অ্যাকাউন্ট পরিচালনা করেছেন, যেগুলোতে ১২ কোটি ৭৮ লাখ টাকা জমা এবং ১১ কোটি ১৮ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। তিনি এই অর্থ কোথাও স্থানান্তর করার চেষ্টা করছেন। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সীমা হামিদের আয়কর দলিল জব্দ করা প্রয়োজন। গত ২৬ নভেম্বর সীমার বিরুদ্ধে মামলা করে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য