পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৫১৬৬-[১২] আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: বান্দা (গর্ব : করে) বলে আমার সম্পদ, আমার সম্পদ; প্রকৃতপক্ষে তার সম্পদ হতে তার (উপকারে আসে) মাত্র তিনটি যা খেয়ে সে শেষ করে দিয়েছে বা পরিধান করে ছিড়ে ফেলেছে অথবা দান করে (পরকালের জন্য) সংরক্ষণ করেছে। এতদ্ভিন্ন যা আছে তা তার কাজে আসবে না এবং সে মানুষের (ওয়ারিসদের) জন্য ছেড়ে চলে যাবে। (মুসলিম)।
সহীহ: মুসলিম ৪-(২৯৫৯), মুসনাদে আহমাদ ৮৭৯৯, সহীহুল জামি ৮১৩৩, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৮৬০, সহীহ ইবনু হিব্বান ৩২৪৪, শুআবুল ঈমান ৩৩৩৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৭৪৫।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
